ঢাকারবিবার , ১৯ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম সহেদবপুর ইউনিয়নে আলমগীর হোসেনকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৯, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই চেয়ারম্যান প্রার্থী। ১৯ ডিসেম্বর রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামছুদ্দিন মুন্সী ও অপর চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুর রহমান নৌকার প্রতি সম্মান জানিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন এবং আগামী ৫ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাতি মো. আলমগীর হোসেনকে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এদিকে কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেনকে সমর্থন জানিয়ে ২ প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় তাদের প্রতি ধন্যবাদ জানান এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।

এক প্রতিক্রিয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, আমাকে সমর্থন দিয়ে সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন মুন্সী ও অপর চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান নির্বাচন থেকে সরে যাওয়ায় আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সকলেল সহযোগিতায় ইউপি নির্বাচিত হলে সম্মানিত ইউনিয়নবাসীর স্বপ্ন পূরনে কাজ করে যাবো।

 

কচুয়া: কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মো. আলমগীর হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়া অপর দুই প্রার্থী শামছুদ্দিন মুন্সী ও মফিজুর রহমান।

Don`t copy text!