ঢাকাশুক্রবার , ১৭ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে গাঁজাসহ নারী ব্যবসায়ী আটক|| দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৭, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি


কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ শেফালী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

ঘটনা সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে ও সদস্যদের বিশেষ অভিযানে ০২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী-লালমনিহাট সংযোগকারী শেখ হাসিনা ধরলা সেতু সংলগ্ন যতিন্দ্র নারায়ণ এলাকায় ফুলবাড়ি- বড়বাড়ি সড়কে সন্দেহজনক একটি অটোরিকশা তল্লাশিকালে গাঁজাসহ আটক করা হয়।

আটক নারী মাদক ব্যবসায়ী শেফালী বেগম (৪০) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডপ গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে।

এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা পরিদর্শক তরুণ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, গাঁজাসহ আটক কৃত শেফালী বেগম কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!