ঢাকাশুক্রবার , ১৭ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ইমাম মুয়াজ্জিন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৭, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ায় ইমাম,মুয়াজ্জিন ও গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পদুয়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ও এচেপ্ট প্রোপাইটিজ লিমিটেডের প্রকল্প পরিচালক মো. আমিনুল ইসলাম নাছিরের আয়োজনে শতাধিক লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় সাচার পুলিশ ফাঁড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন,মাওলানা অহেদুজ্জামান মীর,মাওলানা মোহাম্মদ আলী,হাফেজ কামাল হোসেন ও সমাজসেবক ইলিয়াস ফরাজীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কম্বল বিতরণের উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম নাছির বলেন, ভবিষ্যতে একটি ফাউন্ডেশনের মাধ্যমে পদুয়া-বেরকোটা গ্রামের গরীব অসহায়দের মাঝে শিক্ষা সামগ্রী সহায়তা,শীতবস্ত্র বিতরণ,ঈদ সামগ্রী ও পাঠাগার তৈরির মাধ্যমে জ্ঞানার্জনের সহযোগিতা করা হবে।

Don`t copy text!