ঢাকাবুধবার , ১ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মেয়র আব্বাস আলী আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১, ২০২১ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলের ইশা খা হোটেল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজধানীর ইশা খা হোটেল থেকে আটক করা হয়। অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে। এর আগে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর মন্তব্য আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এক ঘোরোয়া বৈঠকে মেয়র আব্বাস বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ইসলামের দৃষ্টিতে পাপ হবে, তাই আমি ডিজাইন থেকে বাদ দিতে বলেছি।

Don`t copy text!