ঢাকাশনিবার , ২৭ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাফ ভাড়ার দাবিতে আজ ফের সড়ক অবরোধ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৭, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার দাবিতে আজ শনিবার (২৭ নভেম্বর) আবারও রাস্তায় নামার কর্মসূচি দিয়েছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের। এ অবস্থায় গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) চালিত সব বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ঘোষণা করেছে সরকার। বেসরকারি বাসের মালিকরা এ বিষয়ে কী করবেন তা ঠিক করতে আজ আবারও বৈঠকে বসছেন বিআরটিএসহ মালিক, শ্রমিক সংগঠনের নেতারা। গত বৃহস্পতিবারের মতো আজও শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, ফার্মগেট, আসাদগেট, রামপুরা ব্রিজ, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় সড়ক অবরোধ করবে বলে জানা গেছে। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে আছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। ১৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা রাজধানীতে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছে। গত বৃহস্পতিবার শহরের আটটি মোড়ে একযোগে অবরোধ করে ছাত্ররা।

Don`t copy text!