ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর মহিলা কলেজের ৩ সহকারী অধ্যাপক ১ অফিস সহকারীর বিদায়ী সংবর্ধনা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৩, ২০২১ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুর মহিলা কলেজের
তিন জন সহকারী অধ্যাপক ও একজন অফিস সহকারী অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

(২২ নভেম্বর) সোমবার বৈকাল ৩ ঘটিকায় বিরামপুর মহিলা কলেজের সভাকক্ষে শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অধ্যাপক মোকলেছুর রহমান (রসায়ন),আব্দুর রহিম (রাষ্ট্রবিজ্ঞান) ও রফিকুল ইসলাম (ইসলামের ইতিহাস) এবং অফিস সহকারি মিজানুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়কালে সহকারি অধ্যাপকগণ তাদের বেদনা দায়ক স্মৃতি গুলো মনে করিয়ে দেন ও অশ্রুসিক্ত হয়ে পড়েন।সংবর্ধনা অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার,উপাধ্যক্ষ মেসবাউল হক,সহকারি অধ্যাপক দবিরুল ইসলাম, সহকারি অধ্যাপক মসিহুর রহমান সহকারি অধ্যাপক ইকবালুর রহমান সহ অত্র কলেজের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন

Don`t copy text!