ঢাকারবিবার , ২১ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক সহ যাত্রী নিহত ১-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২১, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় চালক ও যাত্রীসহ ২জন নিহত  ও ১যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ১০টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাজুরিয়া এলাকার ভবানীপুর নামক স্থানে হাজীগঞ্জগামী সিএনজি স্কুটার ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক সোহেল মিয়া (৩৫) ও যাত্রী মাছ ব্যবসায়ী সেকুল সরকার (৩২) নামের দুইজন নিহত হয় এবং ইকবাল নামের অপর যাত্রী গুরুতর আহত হয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । নিহত চালক সোহেল মিয়ার বাড়ী হাজীগঞ্জ পৌর এলাকার আরাখাল গ্রামে ও সেকুল সরকার একই উপজেলার মৈশামুড়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রবিবার চাঁদপুর মর্গে প্রেরন করেন। 

কচুয়া: দুমড়ে মুচড়ে রয়েছে সিএনজি।

Don`t copy text!