ঢাকাবৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাট ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত এর উদ্দ্যেগে “সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ” পালন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৮, ২০২১ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আজ ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ১২ই রবিউছ ছানী ১৪৪৩ হিজরী, ১৮ই নভেম্বর ২০২১ ইং সকাল ১০ ঘটিকায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা “ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত”-এর উদ্দ্যেগে পবিত্র ১২ই রবিউল আউওয়াল শরীফ তথা “সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ” (ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার স্বরণে প্রতি আরবী মাসের ১২ তারিখ পালনার্থে আলোচনা, মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ ও দোয়া-মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া-মুনাজাত পরিচালনা করেন- হযরত মাওলানা, ক্বারী আহমদ তালুকদার। আলোচনায় তিনি পবিত্র কুরআন শরীফের সুরা ইউনুস উনার ৫৭-৫৮ নং আয়াত শরীফ তুলে ধরে বলেন, মহান আল্লাহ পাক প্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন উপলক্ষে খুশি প্রকাশ করতে আদেশ করেছেন। এই আদেশ পালন করা সমস্ত মুসলমানদের জন্য তো অবশ্যই এমনকি সমস্ত মাখলুকাতের জন্য ফরজ এবং নাজাতের কারন। সেই সাথে সুরা আহযাবের ৫৬ নং আয়াত শরীফ এবং হাদিস শরীফ থেকে উল্লেখ করে পবিত্র মিলাদ শরীফের গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন- মুহম্মদ মাহমুদুল হাসান, মীলাদ ও ক্বিয়াম শরীফ পরিচালনা করেন- মুহম্মদ জাকারিয়া হাসান, অনুষ্ঠান সঞ্চালনা করেন- শেখ মুহম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ ইঞ্জি. সাইয়্যিদ মুহম্মদ আশরাফুর রহমান, মুহম্মদ সরোয়ার হুসাইন, মুহম্মদ মাসুম বিল্লাহ, মুহম্মদ আলী, মুহম্মদ সোহানুর রহমান শামীম, মুহম্মদ রফিকুল ইসলাম সুমন, আহমাদুর রহমান মারুফ, মুহম্মদ আবু তাহির, সাইয়্যিদ আহমাদ, মুহম্মদ মমিনুল ইসলাম, মুহম্মদ মিজানুর রহমান, মুহম্মদ হাবীবুর রহমান, মুহম্মদ জাহিদ হাসান, মুহম্মদ কামরুল ইসলাম নাহিদ, মুহম্মদ হাসানুর রহমান আশিক, মুহম্মদ আল আমীন, মুহম্মদ নোমান খন্দকার, মুহম্মদ নাজমুল ইসলাম, মুহম্মদ নাঈম, মুহম্মদ আরিফুর রহমান, মুহম্মদ মাহফুজুর রহমান, মুহম্মদ মাহবুবুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট আনজুমানে আল বাইয়্যিনাতের অন্যান্য সদস্যবৃন্দ সহ শত শত ধর্মপ্রাণ মুসলমান। শেষে তাবারুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Don`t copy text!