ঢাকারবিবার , ১৪ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী এবং এবং ত্রাণ বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৪, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব, মেধাবী এবং অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী এবং অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে,গতকাল দেওয়টি ইউনিয়নে দেওয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সদস্য গোলাম মুর্তজার সভাপতিত্বে এবং সলিমুল্লাহ বি.এ, এবং ফাউন্ডেশন এর সহ-সভাপতি প্রভাষক মুস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম,সাহেবর পক্ষে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সোনামুড়ী থানা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী ‌কিং মোজাম্মেল হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এডভোকেট আমির হোসেন, ডাক্তার মাজহারুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন, কৃষকলীগের সোনাইমুড়ী উপজেলা সভাপতি কবির হোসেন।‌ এছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষকরা এবং ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনে সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দেওয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠন থেকে আগত গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রিক হিসেবে বই,খাতা কলম বিতরণ করা হয় এবং অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রির মধ্যে চাল, ডাল,তেল,আলু ইত্যাদি বিতরণ করা হয়, এবং অনুষ্ঠান শেষে অসহায় মানুষের সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়, অনুষ্ঠানে বক্তরা বলেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এলাকায় অসহায় মানুষের মধ্যে এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে অত্র এলাকায় কাজ করে যাচ্ছে, এলাকাবাসীর পক্ষ থেকে ডাক্তার মোস্তফার সন্তানরা যারা এই ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন তাদের সকলকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফাউন্ডেশন সফলতা কামনা করেন।

Don`t copy text!