ঢাকারবিবার , ৩১ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

“চাঁদপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩১, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আজ পুলিশ লাইন্সে চাঁদপুর মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে প্যারেড কমান্ডার জনাব মোঃ ইয়াসির আরাফাত সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর এর নেতৃত্বে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷ পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর,পুলিশ হাসপাতাল,ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে জনাব সুদীপ্ত রায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম অতিঃ পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), জনাব আসিফ মহিউদ্দীন (সদর সার্কেল), জনাব মোঃ আবুল কালাম চৌধুরী সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর মহোদয়গণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!