ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্স ইস্যুতে আমরা সবসময়ই আনাড়ি  ছিলাম: বাইডেন-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
অক্টোবর ৩০, ২০২১ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত অকাস চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ‘সবসমই আনাড়ি’ ছিল।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রোমে ফ্রান্সের ভ্যাটিকান দূতাবাস ভিলা বোনাপার্টে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়।
অস্ট্রেলিয়ার কাছ থেকে ৩৭ বিলিয়ন ডলারের চুক্তি হারিয়ে গত ক’দিন ধরেই ক্ষুব্ধ ফ্রান্স। সেই ‘ঘা’ কিছুটা প্রশমিত করতেই এমনটা বললেন বাইডেন। অকাস চুক্তির পর এটিই ছিল সংশ্লিষ্ট দুই প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক।
জবাবে ম্যাক্রোঁ বলেছেন, তাদের জন্য এখন সামনের দিকে তাকানোটাই জরুরি। আসন্ন জি-২০ সম্মেলন ও আগামী সপ্তাহে স্কটল্যান্ডে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ এর আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিশ্ব নেতাদের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাইডেন-ম্যাক্রোঁর আলাপ হয়। ‘আমার ধারণা ছিল ফ্রান্স আগে থেকেই বুঝতে পেরেছিল যে চুক্তিটি হচ্ছে না।’ বলেন বাইডেন।

Don`t copy text!