ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় আ.লীগ নেতাকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ! থানায় জিডি জাহাঙ্গীর আলম -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৬, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। জনৈক জধলড় ঐধংংধহ নামের একটি ফেক আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালিয়ে তার ভার্বমূতি ক্ষুন করার অভিযোগ উঠে। এ ঘটনায় কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকাল মঙ্গলবার কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী করেন। যাহার জিডি নং-১২৪৭,তারিখ:-২৬.১০.২০২১খ্রি.।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, কে বা কাহারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে জধলড় ঐধংংধহ নামক একটি ফেসবুক ফেক আইডি থেকে জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁর জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাকেঁ সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ছবি দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর পোষ্ট করে আসছে। তিনি মিথ্যা অপ্রপচার ও অশালিন স্ট্যাটাস, পোষ্ট ও মন্তবের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং কোনো ব্যক্তি বা প্রশাসন ও পরিচিতজনরা এমন মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার নিয়ে কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিডি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!