ঢাকাসোমবার , ২৫ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ৬কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ এক নারী আটক -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৫, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬কেজি গাঁজা ও ২৮বোতল ফেনসিডিলসহ পারুল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের জগতপুর পশ্চিম বাজারে কচুয়া থানার এসআই আব্দুর রাজ্জাক ও এএসআই সফিকুল ইসলাম সফি চাঁদপুরগামী রিলাক্স বাসে তল্লাসি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত মাদক কাবরারি পারুল বেগম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মান্দারি গ্রামের হানিফ মিয়ার স্ত্রী।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, গ্রেফতারকৃত পারুল বেগম মাদকদ্রব্য নিয়ে চাঁদপুরে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে জগতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

কচুয়া: আটককৃত মাদক কারবারি পারুল বেগম।

Don`t copy text!