ঢাকাশনিবার , ২৩ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মহিউদ্দীন কাতারের ড্রাইভার, দেশে অপরাধ জগতের কিং-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৩, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সুদূর কাতারে বসে দেশের অপরাধ নিয়ন্ত্রণ করছেন চট্টগ্রাম বিবিরহাট শ্যামলী আবাসিক এলাকার আদম বেপারি (ড্রাইভার) কাজি মহিউদ্দীন আলম। নিজের স্ত্রীকে দিয়ে জিইয়ি রেখেছেন মাদক ব্যবসা। আদম বেপারি ব্যবসার সাথে নিজেকে অধপতভাবে জড়িয়ে নিজের এলাকায় গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। কেউ তার বিরুদ্ধে কথা বললে টাকার বিনিময়ে সরাসরি পুলিশ ও র‍্যাব দিয়ে খুন করার হুমকি দেন এ মহিউদ্দীন। কাতার প্রবাসী এ ব্যক্তির পুরো নাম কাজি মহিউদ্দীন আলম।
সম্প্রতি চট্টগ্রামের হিরু নামে এক যুববকে র‍্যাব দিয়ে খুন করার হুমকি প্রধান স্বরূপ একটি অডিও রেকর্ড হাতে এসেছে আমাদের কাছে। প্রাপ্ত অডিও রেকর্ডে শুনা যায় কোনো গড়মিল হলে ঐ যুবককে সরাসরি ফেলে দেওয়ার (খুন) হুমকি দেওয়া হয়। রেকর্ডে আরো শুনা যায়, হিরোকে এক সপ্তাহের ভেতরই খুন করবে মহিউদ্দীন। মহিউদ্দীন অডিওতে বলেন, আমি টাকা ইনকাম করছি মানুষ মারার জন্য। আমি কাউকে ভয় পাইনা, কাউকে হিসেবেও করিনা।
তথ্য নিয়ে জানা যায়, আদম বেপারি কাজি মহিউদ্দীন কাতারে এক ব্যক্তির গাড়ি চালান। মাসিক নূন্যতম বেতন নিয়ে আতুরার ডিপু এলাকায় গড়ে তুলেছেন বিশাল ভবন, চড়েন নামীদামি গাড়িতে, কাতারসহ দেশে বিলাসী জীবনের সবকিছুই রয়েছে তাঁর। দেশ ভ্রমণে হাই ক্লাস বিমান ছাড়া চলেই না তাঁর। দেশে থাকতে করতেন ওয়ার্কশপের কাজ। দেশের বাইরে গিয়ে হঠাৎ বিলাসী জীবনের এ টাকা পেলেন কোথায়? এ প্রশ্ন এলাকাবাসীর মাঝে। তবে নির্ভরযোগ্য সুত্র মতে মহিউদ্দীনের স্ত্রী জান্নাতুল আরা’র মদদে নিয়মিত করেন মাদক ব্যবসা। দেশে ও দেশের বাইরে নারীদের দিয়ে দেহ ব্যবসাও করেন মহিউদ্দীন।
এসব বিষয়ে কাতারে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়ে তারা জানান, বিদেশে বসে দেশে অপরাধ কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে যে ব্যক্তিই হোক না কেনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে কাজী মহিউদ্দীনের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Don`t copy text!