ঢাকাবৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত বিষয়ক মতবিনিময় সভা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২১, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় আলেম-ওলামা-মাশায়েখ,ইমাম ও বিভিন্ন সম্প্রদায়ের সুধীজনদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহকারী সিনিয়র পুলিশ সুপার,কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি,ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন,মোস্তাফিজুর রহমান জুয়েল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,দহুলীয়া দরবার শরীফের পীর মুহাম্মদ আবুল হাসান শাহ রুহুল্লাহ শাজুলী সহ আরো অনেকে। এসময় বিভিন্ন আলেম-ওলামা,মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।

Don`t copy text!