ঢাকাবুধবার , ২০ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বহু কারাবন্দিকে মুক্তি দিলো মিয়ানমার জান্তা সরকার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২০, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে কয়েক’শ বন্দি রাজনীতিককে মুক্তি দিয়েছে মিয়ানমার জান্তা সরকার।

একটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সেখানে জানানো হয়েছে, ইয়াঙ্গুন প্রদেশের ইনসিন কারাগার থেকে ৬৪৭ জনকে এবং মানদালার কারাগার থেকে ৮০ জন বন্দিকে মুক্তি দিয়েছে জান্তা। এছাড়া মুক্তির জন্য বর্তমানে আদালতে আইনি লড়াই লড়ছেন, এমন আরও ৪ হাজার ৩২০ জনকে শিগগিরই মুক্তি দেয়া হবে। এ নিয়ে গত সোমবার (১৮ অক্টোবর) ঘোষণা আসে জান্তার পক্ষ থেকে। সেখানে বলা হয়, গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের সময় জান্তা দ্বারা গ্রেফতারকৃত ৪ হাজার ৬০০ জনকে বেকসুর খালাস দেয়া হবে।

তবে তার আগে, ভবিষ্যতে কোনও ধরনের ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডে তারা অংশ নেবে না, এমন প্রতিজ্ঞা করে একটি একটি বন্ডে স্বাক্ষর করতে হবে।

Don`t copy text!