ঢাকামঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু ভাই-বোনদের ভয় নাই, আ.লীগ রাজপথে: সেতুমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৯, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হিন্দু ভাই-বোনদের বলব, আপনাদের ভয় নাই।

শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আছে। আমরা সংখ্যালঘুবান্ধব সরকার। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সম্প্রীতি সমাবেশ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যতদিন না সাম্প্রদায়িক শক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারব, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। আওয়ামী লীগ এ অপশক্তিকে মোকাবিলা করবে। এদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে প্রস্তুত।

Don`t copy text!