ঢাকাবৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে কৃষি জমি নষ্ট হচ্ছে মাঝরা পোঁকা ও ইঁদুরের আক্রমণে

প্রতিবেদক
admin
অক্টোবর ১৪, ২০২১ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ময়নসিংহের নান্দাইল উপজেলায় চলতি আমন ফসলে ইঁদুর ও মাঝরা পোঁকার উপদ্রব দেখা দিয়েছে। এরপরেও নান্দাইলে আবহাওয়া ও প্রকৃতি অনুকুলে থাকায় আশানুরূপ ফসলের প্রত্যাশা করছে কৃষক-কৃষণীরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে পৌরসভা সহ উপজেলার ১৩টি ইউনিয়নে ২২ হাজার ৩৬০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বেশী আমন চাষ করেছে কৃষকরা। সরজমিন কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখাগেছে, উঁচু জমিতে আবাদকৃত আমন ফসলে ইঁদুর ও মাঝরা পোঁকার উপদ্রব বেশী। কৃষকেরা উক্ত আমন ফসলকে ইঁদুর ও পোঁকার হাত থেকে রক্ষা করতে ইঁদুর ও পোঁকা দমনে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। অপর দিকে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন কৃষি উপসহকারীগণ মাঠ পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছে। তন্মেধ্য ইঁদুর ধরার ফাঁদ, পোকা দমনে আলোক ফাঁদ, পার্চিং পদ্বতিতে পোকা দমন, কীটনাশক প্রয়োগ সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

নান্দাইল পৌরসভার কৃষক মারফত আলী জানান, গত এক সপ্তাহ যাবত আমন ধানের তুর হওয়ার আগেই ইঁদুর ধান গাছ কেটে কুটি কুটি করে ফেলছে। এজন্য ক্ষেতে ইঁদুর মারার বিষ টোপ প্রয়োগ, পলিথিন টানিয়ে দেওয়া, ইদুঁর মারা যন্ত্র স্থাপন ও পোঁকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করছি। এছাড়া কৃষক আবু হানিফ জানান, ইঁদুরের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে ইঁদুরের ভয়ভীতির জন্য ক্ষেতে কলা গাছের ডাগগয়া (ডাল) এলোপাথারি ফেলে রেখেছি ও পার্চিং পদ্ধতি চালু করেছি। এছাড়া ইঁদুর ও পোকাঁর দমন থেকে রক্ষা পাওয়ার জন্য উপ-সহকারী কৃষি কর্মকতাকে বিষয়টি অবহিত করেছি। তিনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, পৌর সদর সহ ১৩ ইউনিয়নে মাঠ পর্যায়ে আমাদের লোকজন রয়েছে। এছাড়া আমি সরজমিন মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন সমস্যা অবলোকন করছি এবং ফসল রক্ষায় কৃষকদেরকে নিয়ে হাতে-কলমে পরামর্শ দিচ্ছি।

Don`t copy text!