ঢাকামঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে মিষ্টির খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ চেষ্টা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১২, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

ময়মনসিংহের নান্দাইলে মিষ্টি খাওয়ানোর প্রলোভনে ১১ বছরের এক শিশুকে এক বৃদ্ধা কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত বৃদ্ধার নাম জব্বার (৬০) সে উপজেলার খারুয়া ইউনিয়নের মহেষখুড়া গ্রামের মৃত কেরামত আলীর পুত্র। ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গ্রামে ওই শিশুর বাড়ি। মঙ্গলবার সকালে শিশুটির স্বজনরা কেউ বাড়িতে না থাকায়। ওই ব্যাক্তি মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে মুখে হাত চেপে ধরে পড়নের পায়জামা খোলার চেষ্টাকালে শিশুটি চিৎকার দেয়।

এ সময় চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে অভিযুক্ত জব্বার পালিয়ে যায়।এমন খবর পেয়ে শিশুটির মা বাড়িতে এসে জিজ্ঞেস করলে তখন শিশুটি তার মাকে জানায় জব্বার তাকে ধর্ষণের চেষ্টা করছিল।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!