ঢাকাশুক্রবার , ৮ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেশে ২ লক্ষাধিক অবৈধ মোবাইল ফোন চিহ্নিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৮, ২০২১ ৭:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথম পাঁচ দিনে দেশে ২ লাখ ৮ হাজার ৪টি অবৈধ মোবাইল ফোন চিহ্নিত হয়েছে। ফোনগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে বিটিআরসি। জানা গেছে, গত ১ থেকে ৫ অক্টোবর—এই ৫ দিনে বিটিআরসির এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমে সচল হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৭৫৭টি মোবাইল ফোন। এরমধ্যে বৈধতা পেয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৫৭টি। আর অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে ২ লাখ ৮ হাজার ৪টি ফোন। এসব ফোন একবারে বন্ধ না করে ক্রমান্বয়ে বন্ধ করা হবে বলে জানা গেছে।

Don`t copy text!