ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৬ ঘণ্টা ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম ফের চালু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৫, ২০২১ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ছয় ঘণ্টা ডাউন থাকার পর সচল হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে সচল হয় সাইটগুলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অচল হয়ে পড়েছিল। এদিকে ডাউন ডিটেকটরে হোয়াটসঅ্যাপের জন্য প্রায় ৮০ হাজার মানুষ ও ফেসবুকের জন্য ৫০ হাজারের বেশি রিপোর্ট করেছেন যে, তারা এসব ব্যবহার করতে পারছেন না।

ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট, যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে। বিবিসির খবরে বলা হয়েছে, অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।

Don`t copy text!