ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

কচুয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার বাহার, অর্থ সম্পাদক নাজমুল হক মজুমদার মিঠু,আওয়ামী লীগ নেতা ও আশ্রাফপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রত্যাশী কাজী এনামুল হক শামীম,সোহাগ মিয়া,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক শুভ জিৎ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব মজুমদার জয় ও সাবেক সহ-সভাপতি প্রিন্স মাহমুদ মানিক প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

কচুয়া: কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটছেন অতিথিবৃন্দ।

Don`t copy text!