ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা”-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে পুলিশ অফিস, চাঁদপুর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত প্রতিটি মামলা বিশ্লেষণ, তদন্তের মান বৃদ্ধি, তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদীপ্ত রায়, (প্রশাসন ও অপরাধ), চাঁদপুর। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব সোহেল মাহমুদ পিপিএম (হাজীগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসিফ মহিউদ্দীন (সদর সার্কেল), চাঁদপুর’সহ জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জ ও উর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ অফিস, চাঁদপুর সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।

Don`t copy text!