বিভাগীয় কাজে উৎসাহ প্রদানের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক ১৪২৭ বঙাব্দের জন্য চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে পুরস্কার পেলেন কচুয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন।
উল্লেখ্য, উক্ত কর্মকর্তা ৩৫তম বিসিএস (কৃষি) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে কচুয়া উপজেলায় যোগদান করেন। কর্মস্থলে যোগদান করার পর থেকেই কচুয়া উপজেলার কৃষি উন্নয়নে সদা তৎপর এই কর্মকর্তা কৃষি সম্প্রসারণ সেবা সহজীকরণের জন্য নানামুখী ইনোভেশন নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এই অর্জন কচুয়ার কৃষিজীবী মানুষের এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সম্মিলিত প্রয়াস হিসেবে ওনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে দেশের মাটিও মানুষের জন্য আরো ভালো কাজ উপহার দিতে সকলের দোয়া প্রত্যাশা করেন।

