ঢাকাবুধবার , ১ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

আধুনিক ব্যাংকিং ও উন্নত সেবার লক্ষে চাঁদপুরের কচুয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার বিতারা বাজারে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আউটলেট শাখার উদ্বোধন করেন, বিতারা আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ¦ মো. মোসলেম মোল্লা।
ইসলামী ব্যাংক সাচার শাখার ব্যবস্থাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, হযরত মাওলানা আয়াজ আহমেদ আতিকী জৈনপুরী,বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মনির হোসেন,ইসলামী ব্যাংক সাচার শাখার প্রিন্সিপাল মো. শরীফ,সিনিয়র প্রিন্সিপাল মোহাম্মদ খোরশেদ আলম,বিতারা এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপক শাহপরান ও হুমায়ুন কবির,শিক্ষক আলী ওয়াক্কাস প্রমুখ।
এসময় ইউপি সদস্য ইউনুছ মিয়া,বিতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন,সমাজসেবক তোফাজ্জল হোসেন পাঠান,হাজী মো. ফজলুর রহমান,শাহ আলম প্রধান,শাহজাহান মোল্লা, রাগদৈল মাদ্রাসার প্রভাষক মহসিন উদ্দিন ইকবাল,বিতারা বাজারের ব্যবসায়ী ,গ্রাহক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আয়াজ আহমেদ আতিকী জৈনপুরী।

Don`t copy text!