ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাক্স বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৮, ২০২১ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মুন্সীগঞ্জ পৌরসভার পাচঘড়িয়া কান্দির অপরপারে যোগনিঘাট এলাকার কুড়েঘর রেষ্টুরেন্টে সংলগ্ন মহিউদ্দিন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং সেই সাথে চলে পথচারীদের মধ্যে মাক্স বিতরণ কার্যক্রম।

শনিবার সকাল ১০ ঘটিকা থেকে দিনব্যাপী অর্ধশতাধিক বৃক্ষ রোপন ও মাক্স বিতরণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব সাংবাদিক বৃন্দ।

মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মিনহাজ উল ইসলাম ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ মল্লিক,অর্থ সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মুকবুল হোসেন, কার্যকরী সদস্য মোঃ আবুল কালাম, সদস্য সালমান হাসান, মোঃ মমিন বিশ্বাস, মাসুম হোসেন অপু প্রমুখ।

Don`t copy text!