ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় দৈনিক শপথ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৫, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক শপথ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনার মাধ্যমে পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক শপথ পত্রিকার কচুয়া ব্যুরো ইনচার্জ মাঈন উদ্দিন আহমেদ সবুজের সভাপতিত্বে ও বিশেষ প্রতিনিধি আতাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানা ওসি মো. মহিউদ্দিন।
বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ন সম্পাদক হাসান মাহমুদ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি আবুল হোসেন,প্রিয়তোষ পোদ্দার,বর্তমান সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ।
। এসময় দৈনিক শপথ পত্রিকার কচুয়া প্রতিনিধি রাসেল মিয়াসহ কচুয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ায় দৈনিক শপথ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কেক কাটছেন ওসি মো. মহিউদ্দিন সহ অন্যান্যরা।

Don`t copy text!