ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের ২১ শে আগস্ট স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
আগস্ট ২২, ২০২১ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস।

 

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রাণনাশের ১৫অপচেষ্টা ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় বেগম আইভী রহমানসহ ২৪ নেতাকর্মীর স্মরণে আলোচনা সভা ও দোযা মাহফিল আয়োজন করেছে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ।

হাটহাজারী মডেল থানা সম্মুখস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আজ সন্ধ্যা ৬টায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ নেন।

আনোযার হোসেন ঝন্টু ও দেলোয়ার হোসেন মিন্টুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রেখেছেন- হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান।

হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধো এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের অপর সদস্য শাহনেওয়াজ চৌধুরী এতে বিশেষ অতিথি ছিলেন।

হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, হাটহাজারী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ এতে বক্তব্য রাখেন।

অঙ্গসংগঠনের মধ্যে- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, মৎস্যজীবি লীগের উপজেলা/ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Don`t copy text!