ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ওভারটেক করতে গিয়ে বাস খাদে- আহত ১২- দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
আগস্ট ২২, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় যাত্রীবাহী একটি বাস সড়কের মোড় ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। ২২ আগস্ট রবিবার কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কের ঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কচুয়া-ঢাকা- গৌরিপুর সড়কের ঘাগড়া এলাকায় ঢাকাগামী বিআরটিসি ও সুরমা বাস মোড় ওভারটেকিং করতে গিয়ে সুরমা সুপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ বাস যাত্রী আহত হন তবে গুরুতর আহত ও নিহতের খবর পাওয়া যাইনি। পরে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মো. রুবেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে নিহতের কোনো পাওয়া যায়নি।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেছেন। এতে ১২ জন আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি।

ছবি: কচুয়ায় বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে।

Don`t copy text!