ঢাকাবুধবার , ১৮ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরের অবৈধ ড্রেজারের কারণে সড়ক ও পল্লীবিদুৎ এর খুটি হুমকির মুখে- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৮, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের অবৈধ ড্রেজারের কারণে সড়ক ও পল্লীবিদুৎ এর খুটি হুমকির মুখে।

এতে করে ঝুঁকি নিয়ে চলাচলসহ ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার পথযাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকরা।

সরেজমিনে দেখা যায়, কোলাপাড়া ইউনিয়নের
কেউটচিড়া গ্রামে অবৈধভাবে ড্রেজারের পাইপ লাইন টানা হয়েছে। ড্রেজিংয়ে পাইপ সমূহ দিয়ে ওই এলাকার বাড়ী ও ফসলি জমির ভরাটের কাজ চলছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানাজায় ঐ গ্রামের কুতুব মৃধা দীর্ঘদিন যাবৎ এই অবৈধ ড্রেজিং এর কাজ করছেন আর এই কাজে তার সহযোগি টুটুল মৃধা।
এ বিষয়ে কুতুব মৃধা মুঠোফোনে এ বলেন ‘পুকুর আমার ড্রেজার আমার ক্ষতি হলে আমার হবে আমি ঠিক করবো।


এ ব্যপারে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উল্লাহ সুজন বলেন, অবৈধ ভাবে সড়কের পাশে ড্রেজিংয়ে ব্যপারে ব্যবস্থা নেয়া হবে।

Don`t copy text!