ঢাকাবৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটো চাপায় ৬ বছরের শিশু নিহত আহত১- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১২, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসেন জনি, (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে অটো চাপায় সোহানা আক্তার ছোয়া(৬) নামে এক শিশু নিহত হয়েছে এবং মুনিয়া আক্তার(৪) নামে আরেক শিশু গুরুত্বর আহত হয়েছে।
বৃহস্পতিবার(১২ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব দেউলভোগ এলাকার এ ঘটনাস্থলেই নিহত হওয়ার ঘটনা ঘটে। গুরুত্বর আহত শিশু মুনিয়া(৪)কে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। নিহত সোহানা আক্তার ছোয়া(৬) উপজেলার পূর্ব দেউলভোগ গ্রামের হুমায়ুনের মেয়ে এবং আহত মুনিয়া আক্তার(৪) একই গ্রামের ইসমাইলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইলের মেয়ে মুনিয়া(৪) ও অপর পাশের বিকাশের দোকানদার হুমায়ুনের মেয়ে সোহানা আক্তার ছোয়া(৬) ইসমাইলের চায়ের দোকানের সামনে দাড়িয়ে থাকাকালে ষোলঘর হতে বীরতার যাওয়ার উদ্দেশ্যে অটো চালক বীরতারা ইউনিয়নের লাল মিয়ার ছেলে আশ্রব আলী বেপরোয়া ও দ্রুত গতি অটো চালিয়ে মুনিয়া আক্তারকে অটোর বাম্পার দিয়ে বারি দিয়ে রাস্তা ফেলে দেয় এবং পাশেই দাড়িয়ে থাকা শিশু ছোয়াকে অটোর সামনের অংশ দিয়ে বারি দিয়ে রাস্তা ফেলে দিয়ে দ্রুত অটো চালিয়ে গেলে অটোর পিছনের চাকা ছোয়ার গলার উপর দিয়ে যাওয়ায় ঘটনাস্থলেই ছোয়া মারা যায়।
এ ঘটনার ব্যাপারে শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শনক(এসআই) করিমের কাছে জানতে চাইলে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এখনও কেউ কোন অভিযোগ করেনি।

Don`t copy text!