ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে মাদক থেকে ফেরাতে ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

ভয়াভহ মাদক সেবন থেকে অনেক চেষ্টা করেও নিজের ছেলেকে না ফেরাতে পেরে অবশেষে নিরুপাই হয়ে পুলিশে ধরিয়ে দিলেন বাবা।

(১১আগস্ট) গতকাল বুধবার সকালে নিজ বাসায় শয়ন কক্ষে ইয়াবা ও হিরোইন সেবনকালে বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মাদক নির্মূল কমিটি সদস্যদের সহযোগিতায় পুলিশে খবর দেন মাদকাসাক্ত ছেলে জোবায়ের হোসেনের বাবা লেদ ব্যবসায়ী জুয়েল হোসেন। পুলিশ এসে মাদকদ্রব্য সহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত জোবায়ের হোসেনের বাড়ি দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার পূর্বজগন্নাথপুর গ্রামে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে কারাদন্ড প্রাপ্ত জোবায়ের হোসেনকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!