ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রথমদিনে গনটিকা নিলেন ৩০ লাখের বেশি মানুষ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী গণটিকার প্রথমদিনে প্রায় ২৭ লাখ ৮৩ হাজার মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৫৪ হাজার মানুষকে। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার রাতে এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সম্প্রসারিত ও নিয়মিত কর্মসূচি মিলিয়ে ৩০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। গণটিকা প্রদান কর্মসূচি শুরুর দিনে ১৫ লাখ ১৪ হাজার ৯৩৬ জন পুরুষ এবং ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন নারী প্রথম ডোজের টিকা নিয়েছেন। এছাড়া এদিন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৩ হাজার ২৩৭ জন পুরুষ এবং ২০ হাজার ৫৬১ জন নারী। সিলেট এবং মানিকগঞ্জের কয়েকটি কেন্দ্রের হিসাব ছাড়াই সারাদেশের প্রায় ১৫ হাজার কেন্দ্রে গণভ্যাকসিন প্রদানের প্রথম দিন বিপুল সংখ্যক মানুষ করোনার ভ্যাকসিন পেয়েছেন বলে জানিয়েছে এমআইএস ও ইপিআই কর্তৃপক্ষ। দেশে কয়েক দিন ধরে দিনে তিন লাখের মতো টিকা দেওয়া হচ্ছিল। তার দশ গুণ টিকা দেওয়া হলো একদিনে। শনিবার চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয় প্রায় ২৫ লাখ মানুষকে। স্বাস্থ্য অধিদপ্তর বলেন, সকলেই টিকা নিন সুস্থ থাকুন ও বাইরে বের হলে মাক্স পরিধান করুন। নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন।

Don`t copy text!