ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এডিস মশা নির্মূলে মাঠে থাকবে কাউন্সিলরসহ সব কর্মকর্তা: আতিক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূল হওয়ার আগ পর্যন্ত স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মাঠে সক্রিয় থাকবে। রবিবার সকালে রাজধানীর বেরাইদ এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র একথা বলেন। তিনি বলেন, ডিএনসিসির ৪২ নম্বর ওয়ার্ডে এখনও ডেঙ্গু রোগী চিহ্নিত হয়নি। তাই যে সকল এলাকা এখনও ডেঙ্গু মুক্ত রয়েছে সেখানকার কেউ যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেজন্য সকলকে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এবং বাড়ির আশপাশের আগাছা নিজ দায়িত্বে পরিস্কার রাখুন ও নিজে সুস্থ থাকুন। এবং প্রতিবেশিদের সচেতন করুন।

Don`t copy text!