ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-১২’র অভিযানে ভূয়া সাংবাদিক আটক-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
আগস্ট ২, ২০২১ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

গত (১আগস্ট) রাত ০৯.০৫ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একজন ভূয়া সাংবাদিক গ্রেফতার করা হয়।

 

          বিজ্ঞাপন দিন বিজ্ঞাপন পড়ুন

 

এছাড়াও তাহার নিকট হইতে দৈনিক গণতদন্ত নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ০১ টি, জবস টিভি নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ০১ টি, মোটর সাইকেল- ০১ টি এবং ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা (বাচ্চু)(৩৫), পিতাঃ মৃত জেল হোসেন, সাং-রতনকান্দি একডালা দক্ষিনপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করিয়া দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।

গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন, তিনি বলেন এ ধরণের প্রতারক বিরোদ্ধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন-মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Don`t copy text!