ঢাকাবৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে কঠোর লকডাউনের বিধি-নিষেধ ভ্রাম্যমাণ আদালত মাঠে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৯, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ১৩ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত বুধবার উপজেলার রামচন্দ্রপুর বাজার এবং মঙ্গলবার বেলচোঁ বাজার ও সেন্দ্রা বাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

জানা গেছে, অতিমারি করোনা ভাইরাসে সংক্রমন (কোভিড-১৯) প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন এবং মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মানাতে হাজীগঞ্জ উপজেলা নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এর ধারাবাহিকতায় তিনি বুধবার উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করা, মাস্ক না পরা এবং স্বাস্থ্য বিধি না মানায় ৫ জনের বিরুদ্ধে ৫ মামলায় নগদ মোট ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। একই অভিযোগে এর আগের দিন মঙ্গলবার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ বাজার ও সেন্দ্রা বাজারসহ আশ-পাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ৮ মামলায় নগদ মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বাজারের ব্যবসায়ী ও যেসব পথচারীদের মুখে মাস্ক ছিল না, তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক দেয়া হয় এবং কঠোর লকডাউনের বিধি-নিষেধ, মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি জানান।

Don`t copy text!