ঢাকামঙ্গলবার , ১৩ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে দুস্থ ও অসহায় রোগীদের পাশে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৩, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় করোনা পরিস্থিতির এই সংকটময় সময়ে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। দ্বিতীয় পর্যায়ে আজ মঙ্গলবার (১৩ জুলাই) কক্সবাজার জেলার চকরিয়া ৫ নং সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ ভবনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ৮৬৭ জন রোগীর (চোখ- ১৫৭, অর্থ/সার্জারী- ১৪৭, শিশু- ১৬৬, চর্ম- ১৪৫ ও অন্যান্য-২৫২) মাঝে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও বিনামূল্যে ১২৭ জনকে পাওয়ারড চশমা এবং ২০০ জনের মাঝে মাস্ক বিতরন করা হয়। সিএমএইচ রামু এবং ফিল্ড এ্যম্বুলেন্স এর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম এই চিকিৎসা সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন। রামু সেনানিবাস সূত্র হতে জানা যায়, চলমান লকডাউন পরিস্থিতিতে স্থানীয় রোগীদের কাঙ্খিত চিকিৎসা সেবা পেতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়টি বিবেচনায় এনে করোনা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী এ সেবা কার্যক্রম পরিচালনা করছে। করোনাকালীন সেনাবাহিনীর এ চিকিৎসা সহায়তা স্থানীয় রোগীদের স্বাস্থ্য সেবায় অনেকটা সহায়ক ভুমিকা পালন করবে। এ দিকে সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে পর্যটন নগরী কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবাসহ বিভিন্ন জনহীতকর কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

Don`t copy text!