ঢাকামঙ্গলবার , ২৯ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া নতুন সমিতি বাজার ইসলামী এজেন্ট ব্যাংকিং সেন্টার’র শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৯, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়নস্থ নতুন সমিতি বাজারে আনোয়ার আলী ভুঁইয়া মার্কেট দ্বিতীয় তলা গ্রাহক সেবা নিশ্চিত করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর এজেন্ট ব্যাংক শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২৯ জুন) শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম উত্তর জোন এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন মোঃ নাইয়ার আজম। অনুষ্ঠানে বারৈয়ারহাট ইসলামী শাখার অফিসার মোঃ ফারুক’র সঞ্চালনায় ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অব হেড অব ব্রাঞ্চ বারৈয়ারহাট শাখার মোঃ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঘোপাল ইউনিয়ন চেয়ারম্যান এফ.এম আজিজুল হক মানিক, উপজেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলমগীর ভুঁইয়া রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ মহসিন আলী ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য সলিমুল্লাহ শামীম, ৯ নং ইউপি সদস্য গোলাম রব্বানী সহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নতুন সমিতি বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর পরিচালক মোঃ মহিউদ্দিন বলেন, গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্য ও তৃণমূলে ব্যাংকিং সেবা পৌঁছাতে এই এজেন্ট ব্যাংক খোলা হয়েছে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় ইসলামী ব্যাংক’র উত্তরোত্তর সফলতা কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Don`t copy text!