ঢাকাসোমবার , ২১ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাট মডেল প্রেসক্লাব শুভউদ্বোধন- দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
জুন ২১, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

সোমবার ২১শে জুন দুপুর ১ঃ০০ঘটিকায় প্রেসক্লাব কার্যালয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রাজারহাট মডেল প্রেসক্লাবের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।উদ্বোধন শেষে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে নব গঠিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল হাকিম সবুজ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকবর আলী সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল,রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার,জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সালাম চাষী,জেলা আওয়ামীলীগের সদস্য আবুনুর মোঃআখতারুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস সালাম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নাল তালুকদার,ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকন উদ্দিন,ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল বসুনিয়া,উপদেষ্টা অজয় কুমার সরকার,সদর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক,জেলার সাংবাদিক মোল্লা হারুন,লতিফ মির্জা সহ রাজারহাট মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ।এর আগে দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম সবুজ কে সভাপতি ও দৈনিক সকাল-বিকালের উপজেলা প্রতিনিধি রেজাউল করিম কে সাধারন সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলোর উপজেলা প্রতিনিধি ইব্রাহিম আলম সবুজ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ।উপস্থিত বক্তারা রাজারহাট মডেল প্রেসক্লাব সত্যের পথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিন,নিপীড়িত ও শোষিত মানুষের পাশে দাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন এবং পাশাপাশি সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড জন সাধারনের মাঝে তুলে ধরার আহবান জানান।

Don`t copy text!