ঢাকাসোমবার , ২১ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন থেকে সরকারি চাল ৩০ কেজি ওজনের ৬১ বস্তা উদ্ধার – দৈনিক বংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২১, ২০২১ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান সুমন, জয়পুরহাট প্রতিনিধি:



জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা মন্ডলপাড়া থেকে ৩০ কেজি ওজনের ৬১ বস্তা ভিজিডি কর্মসূচির চাল জব্দ করেছে পুলিশ। রোববার বিকেলে সোনা মিয়ার ছেলে আব্দুল কাদেরের বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল কাদের বাড়ি থেকে পালিয়ে যান।

ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান, আব্দুল কাদের হিন্দা মন্ডলপাড়ায় তার নিজ বাড়িতে সরকারি চালগুলো অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় কাদের পালিয়ে গেলেও সরকারি ভিজিডি কর্মসূচির ৬১ বস্তা ভর্তি ১ হাজার ৮৩০ কেজি চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Don`t copy text!