ঢাকাবুধবার , ৯ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইউপি সদস্য গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৯, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইউপি সদস্য কে গ্রেফতার করা হয়েছে। উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালের দিকে তন্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকতা ও শ্রীনগর থানার এসআই মো. জাকির হোসেন নিয়মিত মামলার আসামী তন্তর গ্রামের মধু শেখের ছেলে বি এন পি নেতা স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখকে গ্রেফতার করেন।

এর আগে তন্তর পালবাড়ির পাশে একটি রাস্তা নির্মাণ কাজে কুদ্দুস মেম্বারের বিরুদ্ধে যত্রতত্রভাবে কৃষি জমি কেটে নেওয়ার অভিযোগ তুলেন এ্যাডভোটেক মোহাম্মদ আলী সহ অনেকে।
এঘটনাকে কেন্দ্র করে গত ৪ জুন সন্ধ্যার দিকে পালবাড়ির সামনে কুদ্দুস মেম্বারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় একই ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের দীপ্ত, রিফাত, রবিন, মানিক ও সুমন শেখ নামে ৫ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-৯।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।

Don`t copy text!