ঢাকাসোমবার , ৭ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এমপি পদ ফেরাতে স্ত্রীর রিট-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৭, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুয়েতের আদালতে কারাদণ্ডপ্রাপ্ত হয়ে লক্ষীপুর-২ আসনের এমপি পাপুলের পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রী নুরুন্নাহার বেগম হাইকোর্টে রিট দায়ের করেছেন।

আজ সোমবার (৭ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হয়।

শুনানি শেষে এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (৮ জুন) আদেশের জন্য দিন নির্ধারণ করেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল।

Don`t copy text!