ঢাকারবিবার , ৬ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সাথে অসৌজন্য আচারণ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আমফল টেন্ডার ছাড়াই বিক্রির অভিযোগ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৬, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসে আমফল ইজারা না দিয়ে বিক্রির অভিযোগ উঠেছে।রোববার (০৬ জুন)সকালে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসের ভিতরে ৩টি আমের গাছে কোন আমফল নেই।

এ বিষয়ে জানতে চাওয়া হলে সমাজকর্মী মঈনউদ্দিন বলেন,গোসম্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমফল ইজারা না দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ পারভেজ ও কর্মচারীগণ আম পেড়ে খেয়ে নিচ্ছে এবং বিক্রি করছে।এখানে সরকারের কোষাগারে টাকা না জমা হয়ে কর্মচারীদের পকেটে টাকা ঢুকছে।

অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা মাসুদ পারভেজ এর নিকট তার দপ্তরে তথ্য নিতে গেলে তিনি অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের দোহাই দিয়ে বিষয়টি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন।তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।আর বেশী কথা বললে আইসিটি আইনে মামলা দিবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Don`t copy text!