ঢাকারবিবার , ৩০ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে মাদক ব্যবসায়ী পিয়ারা বেগম আটক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৩০, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর থানা পুলিশ এক নারী মাদক বিক্রেতাকে আটক করে উপজেলা ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এই সূত্রে জানায় পুলিশ।

গতকাল (২৯মে) বিরামপুর পৌর এলাকার শিমুলতলী গ্রামের মোঃ শহিদ ইসলামের স্ত্রী মোছাঃ পিয়ারা বেগম (২৬) গ্রামে গাঁজা বিক্রি করতো। এ অভিযোগে শনিবার বিকেলে পুলিশ তাকে গাঁজাসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের আদালতে নেয়া হলে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। u

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন-মাদকদ্রব্য বিক্রির অপরাধে এক নারী বিক্রেতাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে দন্ডপ্রাপ্ত আসামীকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন-মাদকদ্রব্য বিক্রি এবং মাদকদ্রব্য সেবন নিমুলের করার লক্ষে বিরামপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিষয়ে কোন ছাড় নাই। যেসব স্থানে মাদক বেচাকেনা হয়,সেখানে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।)

Don`t copy text!