ঢাকাসোমবার , ২৪ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গতিপথ হারিয়েছে ইয়াস, গতি নিয়েছে ৪ জেলা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৪, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় ইয়াসের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা জেলায়।

গতিপথ পরিবর্তন করায় এসব এলাকার উপর দিয়ে ঝড় বয়ে না গেলেও দমকা হাওয়াসহ প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলে জানান।

এতে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলীয় এলাকা। এদিকে, অনুকূল আবহাওয়া পরিস্থিতির কারণে ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আসতে পারে।

২৬ মে মধ্যে উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলের কাছ দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছাতে পারে ইয়োস।

আবহাওয়া অফিসসূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার (২৪ মে) ভোরে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের। ঝড়টির বাতাসের গতিবেগ ৮৮ কিলোমিটার। তবে এটি আগের অবস্থান থেকে সামান্য সরে আসছে বলে জানায়।

বাংলাদেশের তুলনায় ভারতের উড়িষ্যা উপকূলে ঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতর।

Don`t copy text!