ঢাকাবুধবার , ১৯ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ঘোষণা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৯, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্র নতুন সহায়তার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি জে ব্লিঙ্কেন মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সঙ্কট মোকাবেলায় ২০২১ সালের যৌথ কার্যক্রম পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশের আশ্রয়দানকারী জনগোষ্ঠী এবং মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র নতুনভাবে প্রায় ১৫৫ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন।

আমাদের সহায়তা মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে ভয়াবহ সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা নারী ও শিশুসহ ৯ লাখ শরণার্থীর অত্যাবশ্যকীয় চাহিদা মেটাতে সহায়ক হবে।

রোহিঙ্গা শরণার্থী সঙ্কট মোকাবেলায় প্রধান দাতাদেশ হিসেবে নৃশংসতার শিকার ও সঙ্কটাপন্ন অন্যান্য নাজুক মানুষদের জন্য সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এ অর্থ সহায়তা নিয়ে ২০১৭ সালের মার্চে মিয়ানমার সামরিক বাহিনী কর্তৃক বর্বরোচিত সহিংসতার পর থেকে বাংলাদেশ, মিয়ানমার ও এ অঞ্চলের অন্যান্য স্থানে সঙ্কটাপন্ন মানুষদের জন্য আমাদের সর্বমোট মানবিক সহায়তার পরিমাণ গিয়ে দাঁড়ল ১.৩ বিলিয়ন ডলারে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত কার্যক্রমে দেয়া ১.১ বিলিয়ন ডলারেরও বেশির ভাগ।

এ সঙ্কটে ব্যাপক অর্থায়ন চাহিদা থাকার প্রেক্ষাপটে সাম্প্রতিক মাসগুলোতে কিছু সদস্যদেশ কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমে দেয়া অর্থ সহায়তাকে আমরা স্বাগত ও ধন্যবাদ জানাই।

আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো প্রচেষ্টা নেয়ার জন্য উৎসাহিত করছি এবং সেইসঙ্গে অর্থ সহায়তা দেয়ার জন্য অন্যান্য দেশ ও অংশীদারদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

Don`t copy text!