ঢাকাবুধবার , ১৯ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বের জের ধরে ছাগলনাইয়ায় বৃদ্ধাকে হত্যা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৯, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৮ নং রাধানগর ইউনিয়ন নিচিন্তা গ্রামে আব্দুর রব’র স্ত্রী ফিরোজা বেগম (৬৫) খুন হয়েছে।

মঙ্গলবার (১৮ই মে) আনুমানিক রাত সাড়ে ৮ টায় পারিবারিক সম্পত্তি বিরোধের জের ধরে খুন করা হয় বলে স্থানীয় সুত্রে জানা যায়।

আবদুর রবের ভাই আমীন এর পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে, গতকাল আম পাড়া কে কেন্দ্র করে নতুন করে ঝামেলা সৃষ্টি হয়।

রাতে আমিনের স্ত্রী, ছেলে ও তাদের আত্নীয় স্বজন এসে পূর্ব পরিকল্পিতভাবে ফিরোজা বেগমের গায়ে হাত তুলে এবং একপর্যায়ে ফিরোজা বেগমকে হত্যার উদ্দেশ্য ইটের টুকরো ছুঁড়ে মাথায় গুরুতর আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল এ স্থানান্তর করেন। চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় ফিরোজা বেগমের।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ ফিরোজা বেগমের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন। অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ আরো জানান, এই ঘটনায় হত্যা মামলা হয়েছে আসামীদের আটক করতে মাঠে রয়েছে পুলিশ।

এই নিউজ লিখা পর্যন্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি ছাগলনাইয়া থানা পুলিশ।

Don`t copy text!