ঢাকাসোমবার , ১০ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঘোপাল মধ্যম লাঙ্গলমোড়া যুবসমাজ ও কল্যাণ সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১০, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গল মোড়া যুবসমাজ ও কল্যান সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) সকালে মধ্যম লাঙ্গল মোড়ার আদর্শ পাড়ায় এই ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামশেদ আলম।

তিনি কয়েকদিন আগেও দলীয় নেতাকর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করেন। উপহার সামগ্রী বিতরণে সহযোগিতা করেন মধ্যম লাঙ্গলমোড়া যুব সমাজ ও কল্যাণ সংঘের ক্লাবের সদস্য বৃন্দ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামশেদ আলম বলেন, আমাদের এই উপহার অসহায় মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ।

Don`t copy text!