ঢাকাশনিবার , ৮ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে রমজানের জন্য ৫০ মেট্রিক টন খাদ্য দিল আরব আমিরাত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৮, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সামগ্রী পাঠাচ্ছে।
তারই ধারাবাহিকতা হিসেবে বাংলাদেশে ৫০ মেট্রিক টন খাদ্য সরবরাহ বহনকারী একটি বিমান পাঠিয়েছে দেশটি।

দেশটির সংবাদ সংস্থার শীর্ষ সংবাদ ওয়াম জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মে) এমিরেটস এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে খাদ্য সামগ্রী ঢাকায় পৌঁছেছে।

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ-ডি-অ্যাফায়ার্স আবদুল্লাহ আলী আল-হামদৌদী বলেছেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। পবিত্র রমজান মাসে এই খাদ্য সামগ্রী সে সহযোগিতার অংশ বিশেষ।

তিনি বলেন, ২০২০ সালের এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত কোভিড-১৯ সংক্রমণে প্রতিরোধেও দেশটিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। সে সময় ৭ মেট্রিক টন মেডিকেল সামগ্রীসহ একটি বিমান বাংলাদেশে পাঠিয়েছিল।

Don`t copy text!