ঢাকামঙ্গলবার , ৪ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহন ও রমজানের ইফতার সামগ্রী বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৪, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
মঙ্গলবার (৪ই মে, ২০২১) দুপুরে ছাগলনাইয়া থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে থানা এলাকায় প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি গ্রাম পুলিশ সদস্যদের বিধি মোতাবেক দায়িত্ব ও কর্তব্য পালন সহ থানা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য রোধকল্পে থানা পুলিশকে তথ্য দেওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা সহ থানার সকল ইউনিয়ন গ্রাম পুলিশের পক্ষ থেকে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহন করেন ছাগলনাইয়া থানা ওসি মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান পিপিএম, সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ মুনিরুল ইসলাম সহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।

ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর আগে বিভিন্ন সময় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছেন। গত শীতকাল সময়ে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে অনেক প্রশংসনীয় হয়েছেন।

Don`t copy text!